admin
১১ মে ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৈনিক ভোরের ডাকের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি – নানা আয়োজনে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘ভোরের ডাক’ এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে রাজধানীর তোপখানা রোডস্থ মেহেরবা প্লাজায় পত্রিকাটির প্রধান কার্যালয়ে কেক কেটে এই বর্ষপূতি উদযাপন করা হয়।
প্রধান কার্যালয় ছাড়াও চট্টগ্রাম ব্যুরো অফিস, বগুড়াসহ দেশের বিভিন্ন শহরে ভোরের ডাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। ‘এগিয়ে থাকার জন্য’ স্লোগানকে সামনে রেখে দেশের সার্ভভৌমত্বকে ধারণ করে পাঠকের ভালোবাসায় এগিয়ে চলছে পত্রিকাটি।
পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কে এম বেলায়েত হোসেনের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপদেষ্টা দারা মাহমুদ, ম্যানেজিং এডিটর মোকছুদার রহমান মাকসুদ, প্রধান প্রতিবেদক সুজন দে, মফস্বল সম্পাদক আব্দুর রহমান মল্লিকসহ পত্রিকার সাংবাদিক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় ভোরের ডাকের পাঠক, সাংবাদিক ও এর সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে সম্পাদক ও প্রকাশক কে এম বেলায়েত হোসেন বলেন, হাটি হাটি পা পা করে আজ ৩৫তম বর্ষ পেরিয়েছে ভোরের ডাক। যাদের অবদানে একটানা ৩৫ বছর এই পত্রিকাটি পাঠকের হাতে পৌঁছেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, সর্বদা পাঠকের চাহিদাকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন করছি। পঠকের ভালোবাসায় আশা করছি আরও সুদীর্ঘ পথ পাড়ি দেবে ভোরের ডাক।
এদিকে প্রিন্ট সংস্করণের গন্ডি পেরিয়ে পাঠক-শ্রোতাদের চাহিদাকে প্রধান্য দিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে গত ২ মে (শনিবার) ‘ভোরের ডাক অনলাইন’ ও ‘ভোরের ডাক মাল্টিমিডিয়া’ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। নতুন এই প্লাটফর্মের সূচনালগ্নে বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব, সুধীসমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজঅনার মামলায় আসামির এক বছরের কারাদণ্ড, সাড়ে ৩৫ লাখ টাকা জরিমানা

দেশে ৪১৪ শিশুর প্রাণহানি,দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী,

দৈনিক ভোরের ডাকের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‎বিনিয়োগবান্ধব রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য: মাহদী আমিন

শুরুতেই নষ্ট হয় ৩০% চামড়া, সংরক্ষণে প্রশিক্ষণ পাবেন মাদরাসা ছাত্ররা

জরুরী নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

হজ্ব যাত্রীরা সৌদি পৌঁছেছেন

জবি) পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের অভিষেক

পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির ২০২৪_২০২৫ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১০

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জনগণের টাকায় ডাক্তার হয়ে জনগণকে সেবা দিন –  নুরুল হক নূর

১২

মন্ত্রীসভা আকারে বড় হচ্ছে

১৩

পশ্চিমবঙ্গে যে ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সাথে সম্পর্কের নেতিবাচক প্রভাব পড়বে না – শামা ওবায়েদ

১৪

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৬

ডিসি সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

অনলাইন ও মাল্টিমিডিয়া প্লাটফর্ম চালু করলো দৈনিক ভোরের ডাক

১৮

সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

১৯

আসন্ন ঈদে দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানো যাবে না: সড়ক পরিবহন মালিক সমিতি

২০