admin
৭ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের টাকায় ডাক্তার হয়ে জনগণকে সেবা দিন –  নুরুল হক নূর

পটুয়াখালী জেলা সংবাদদাতা – বৈদেশিক  কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নুরুল হক নূর বলেছেন, সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে খরচ কম হয় । প্রাইভেট মেডিকেলে পড়লে ৪০/৭০ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়। এই টাকা রাস্ট্র আপনাদের জন্য ব্যয় করছে । রাস্ট্র ব্যয় করে কৃষক, শ্রমিক ও দেশের জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকা। জনগণের টাকায় ডাক্তার হয়ে আপনাদের পেশার জায়গা থেকে দায়িত্ব পালন করেন, জনগণকে সেবা দিন ।  মানবিক দৃষ্টিকোন নৈতিক দায়বদ্ধতা থেকে কাজ করলে মানুষের দোয়া পাবেন এবং  সৃষ্টিকর্তার কাছেও প্রশংসিত হবেন। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার,  শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। হাসপাতাল পরিদর্শন শেষে  নুরুল হক নূর বলেন,  শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের উপর সরকার অগ্রাধিকার দিচ্ছে। এসব ক্ষেত্রে সফল হতে পারলে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তিনি বলেন,  বাংলাদেশ সকল হাসপাতলে জনবল ও চিকিৎসক সংকট দুর করার লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করছে। জনসাধারণকে হেলথ কার্ড প্রদান ও ই-স্বাস্থ্য সেবাসহ নানাবিধ সুবিধা প্রদান করা হবে। নুর বলেন, খুব শীঘ্রই জনবল নিয়োগের মাধ্যমে জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সমস্যা সমাধান করা হবে। পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে সব সময়ই ধারণ ক্ষমতার তিনগুণ রোগী থাকায়, রোগীরা প্রকৃত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পটুয়াখালী মেডিকেল কলেজের সাথে একটি ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ করার আশ্বাস দিন তিনি। পরিদর্শনকালে পটুয়াখালী পুলিশ সুপার মো: আবু ইউসুফ,  স্থানীয় সরকার উপসচিব জুয়েল রানা, সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা, পটুয়াখালী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ আতিকুর রহমান সহ  বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজঅনার মামলায় আসামির এক বছরের কারাদণ্ড, সাড়ে ৩৫ লাখ টাকা জরিমানা

দেশে ৪১৪ শিশুর প্রাণহানি,দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী,

দৈনিক ভোরের ডাকের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‎বিনিয়োগবান্ধব রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য: মাহদী আমিন

শুরুতেই নষ্ট হয় ৩০% চামড়া, সংরক্ষণে প্রশিক্ষণ পাবেন মাদরাসা ছাত্ররা

জরুরী নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

হজ্ব যাত্রীরা সৌদি পৌঁছেছেন

জবি) পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের অভিষেক

পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির ২০২৪_২০২৫ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১০

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জনগণের টাকায় ডাক্তার হয়ে জনগণকে সেবা দিন –  নুরুল হক নূর

১২

মন্ত্রীসভা আকারে বড় হচ্ছে

১৩

পশ্চিমবঙ্গে যে ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সাথে সম্পর্কের নেতিবাচক প্রভাব পড়বে না – শামা ওবায়েদ

১৪

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৬

ডিসি সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

অনলাইন ও মাল্টিমিডিয়া প্লাটফর্ম চালু করলো দৈনিক ভোরের ডাক

১৮

সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

১৯

আসন্ন ঈদে দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানো যাবে না: সড়ক পরিবহন মালিক সমিতি

২০