admin
৪ মে ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে যে ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সাথে সম্পর্কের নেতিবাচক প্রভাব পড়বে না – শামা ওবায়েদ

বিশেষ প্রতিনিধি – ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি আরো বলেন, বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পরিচালনা করে। সে কারণে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন হলেও দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে বলে সরকার মনে করে।সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ভারতের সঙ্গে চলমান বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ নবায়নের সময় ঘনিয়ে এসেছে এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে বিষয়টি নিয়ে কাজ করছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পানিবণ্টনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে বাংলাদেশ আশাবাদী মনোভাব নিয়ে এগোচ্ছে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। ভারতের ভিসা ইস্যু প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বর্তমানে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। সম্প্রতি উচ্চপর্যায়ের সফরে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, শিগগির ট্যুরিস্টসহ সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। এতে দুই দেশের মানুষের যাতায়াত সহজ হবে এবং পারস্পরিক সম্পর্ক আরও গতিশীল হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজঅনার মামলায় আসামির এক বছরের কারাদণ্ড, সাড়ে ৩৫ লাখ টাকা জরিমানা

দেশে ৪১৪ শিশুর প্রাণহানি,দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী,

দৈনিক ভোরের ডাকের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‎বিনিয়োগবান্ধব রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য: মাহদী আমিন

শুরুতেই নষ্ট হয় ৩০% চামড়া, সংরক্ষণে প্রশিক্ষণ পাবেন মাদরাসা ছাত্ররা

জরুরী নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

হজ্ব যাত্রীরা সৌদি পৌঁছেছেন

জবি) পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের অভিষেক

পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির ২০২৪_২০২৫ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১০

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জনগণের টাকায় ডাক্তার হয়ে জনগণকে সেবা দিন –  নুরুল হক নূর

১২

মন্ত্রীসভা আকারে বড় হচ্ছে

১৩

পশ্চিমবঙ্গে যে ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সাথে সম্পর্কের নেতিবাচক প্রভাব পড়বে না – শামা ওবায়েদ

১৪

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৬

ডিসি সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

অনলাইন ও মাল্টিমিডিয়া প্লাটফর্ম চালু করলো দৈনিক ভোরের ডাক

১৮

সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

১৯

আসন্ন ঈদে দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানো যাবে না: সড়ক পরিবহন মালিক সমিতি

২০