admin
১৯ অগাস্ট ২০২২, ৫:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘রাজধানীকে সমাধানহীন গন্তব্যে ঠেলে দেওয়া হচ্ছে’

স্থপতি ইকবাল হাবিব। নগর পরিকল্পনাবিদ। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক। জন্ম ১৯৬৩ সালে। পড়াশোনা করেছেন বুয়েটের স্থাপত্যবিদ্যায়। ঢাকার হাতিরঝিল, ধানমন্ডি লেক, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স, কৃষিবিদ ইনস্টিটিউট, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনসহ অসংখ্য দৃষ্টিনন্দন স্থাপত্যের অন্যতম ডিজাইনার। এছাড়া পরিবেশ ও সামাজিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন দীর্ঘকাল।

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে হতাহতের ঘটনা নিয়ে মুখোমুখি হন জাগো নিউজের।

ইকবাল হাবিব: এ ধরনের সব প্রকল্পে প্রাক-সমীক্ষা এবং সে সমীক্ষার ওপর ভিত্তি করে প্রকল্প প্রণয়ন করতে হয়। এই প্রকল্পের প্রাক-সমীক্ষা যথাযথভাবে করা হয়নি। যেখানে পরিবেশ-প্রতিবেশ সমন্বিত রাখার জন্য পরিকল্পনা ও কৌশল লেখা থাকে। দ্বিতীয়ত, অন্যান্য প্রকল্পের মতো জনদুর্ভোগ লাঘবের জন্য বিকল্প রাখা হয় এবং এর জন্য অর্থ বরাদ্দ থাকে। একই সঙ্গে জননিরাপত্তার জন্যও অর্থ বরাদ্দ থাকে। দশ বছর ধরে এসব প্রকল্পে এই অর্থের আদৌ কোনো ব্যবহার হয়েছে কি না, তার কোনো প্রমাণ আমরা পাইনি।

এই অর্থ তছরূপ বা দুর্নীতি হয়েছে বলে আমি মনে করি। তৃতীয়ত, এ ঘটনা পঞ্চমতম ঘটনা। এর আগে আরও চারটি ঘটনার পরেও মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয়নি। তার মানে এই দুর্নীতির সঙ্গে মন্ত্রণালয়ও জড়িত। গত জুলাই মাসে এমন একটি দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটে। এরপরও মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয়নি। তার মানে গার্ডারচাপায় হত্যাকাণ্ডে মন্ত্রণালয়ও দায়ী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজঅনার মামলায় আসামির এক বছরের কারাদণ্ড, সাড়ে ৩৫ লাখ টাকা জরিমানা

দেশে ৪১৪ শিশুর প্রাণহানি,দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী,

দৈনিক ভোরের ডাকের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‎বিনিয়োগবান্ধব রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য: মাহদী আমিন

শুরুতেই নষ্ট হয় ৩০% চামড়া, সংরক্ষণে প্রশিক্ষণ পাবেন মাদরাসা ছাত্ররা

জরুরী নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

হজ্ব যাত্রীরা সৌদি পৌঁছেছেন

জবি) পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের অভিষেক

পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির ২০২৪_২০২৫ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১০

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জনগণের টাকায় ডাক্তার হয়ে জনগণকে সেবা দিন –  নুরুল হক নূর

১২

মন্ত্রীসভা আকারে বড় হচ্ছে

১৩

পশ্চিমবঙ্গে যে ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সাথে সম্পর্কের নেতিবাচক প্রভাব পড়বে না – শামা ওবায়েদ

১৪

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৬

ডিসি সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

অনলাইন ও মাল্টিমিডিয়া প্লাটফর্ম চালু করলো দৈনিক ভোরের ডাক

১৮

সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

১৯

আসন্ন ঈদে দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানো যাবে না: সড়ক পরিবহন মালিক সমিতি

২০