admin
৮ মে ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিশেষ প্রতিনিধি – বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ। বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনন্য এই কবির জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৭ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি কবির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রবীন্দ্র-দর্শনের গুরুত্ব তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, বাংলা সাহিত্যের মহোত্তম কণ্ঠস্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার অমর, অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তার বিদেহী আত্মার জন্য কামনা করি অনন্ত শান্তি। বিশ্বশান্তি ও মানবকল্যাণই ছিল তার অবিনাশী সৃজনশীলতার মূল অন্বেষা। কাব্য, সংগীত, ছোটোগল্প, উপন্যাস, নাটক, নৃত্যনাট্য, চিত্রকলার পরতে পরতে এই মানুষ, মানবতা, শান্তি, প্রেম ও প্রকৃতির জয়গান গেয়েছেন অনন্যসাধারণ শৈল্পিক কুশলতায়, যা আমাদের সাহিত্য, সংস্কৃতি ও চিন্তার জগতের অমূল্য সম্পদ। তার সারা জীবনের যুক্তিবোধ ও মঙ্গল ভাবনা থেকেই তিনি আন্তর্জাতিকতার মর্মকে বিশ্বময় ছড়িয়ে দিতে অকুণ্ঠ থেকেছেন সবসময়।

জাতীয় জীবনে বিশ্বকবির অবদান অনস্বীকার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস। শাশ্বত বাংলার মানুষের দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনা অর্থাৎ সব অনুভব বিশ্বস্ততার সঙ্গে উঠে এসেছে রবীন্দ্রসাহিত্যে। সাধারণ মানুষের দুঃখ-বেদনার কথা হিসেবে যে রবীন্দ্রনাথকে আমরা পেয়েছি, তা তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশেরই সৃষ্টি। রবীন্দ্রনাথের অনবদ্য সৃষ্টি ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ আমাদের জাতীয় সংগীত হিসেবে আজ প্রতিষ্ঠিত।

রবীন্দ্রনাথের বিশ্বজয়ের কথা স্মরণ করে তিনি বলেন, রবীন্দ্রনাথ বিশ্বজুড়ে আলোচনায় আসেন ১৯১৩ সালে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার জন্য নোবেল পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে। তিনিই প্রথম এশীয় হিসেবে বিশ্বসাহিত্যের এই সর্বোচ্চ স্বীকৃতি অর্জন করেন। তিনি আমাদের সংস্কৃতির বহুত্ববাদ, অহিংস মতাদর্শ ও বাংলার মরমি-ভাববাদী চেতনার সমন্বয় সাধন করে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন পরম মমতায়। বর্তমান বিশ্বে চলমান যুদ্ধ-সংঘাত, বীরের রক্তস্রোত, মায়ের অশ্রুধারায় ক্ষতবিক্ষত, রক্তাক্ত পরিস্থিতি, উগ্রবাদের উত্থান, জাতিতে জাতিতে হানাহানি— এসবের কারণে রবীন্দ্রনাথ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন।

তিনি বলেন, মানুষের প্রত্যক্ষ কল্যাণ কামনায় রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার বিভিন্ন পর্যায় নিয়ে ভেবেছেন। শিশুসহ নতুন প্রজন্মকে সুশিক্ষার আলোয় আলোকিত করার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন শান্তিনিকেতন। সেসঙ্গে তিনি পুথিগত শিক্ষার পাশাপাশি ব্যাবহারিক শিক্ষাকেও সমান গুরুত্ব দিয়েছেন। মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ শিক্ষার ক্ষেত্রে চিরকাল বিশ্বের জানালাকে খুলে দেওয়ার কথা বলেছেন। রবীন্দ্র-জন্মবার্ষিকীর এবারের আয়োজন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, এটাই আমার আন্তরিক প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজঅনার মামলায় আসামির এক বছরের কারাদণ্ড, সাড়ে ৩৫ লাখ টাকা জরিমানা

দেশে ৪১৪ শিশুর প্রাণহানি,দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী,

দৈনিক ভোরের ডাকের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‎বিনিয়োগবান্ধব রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য: মাহদী আমিন

শুরুতেই নষ্ট হয় ৩০% চামড়া, সংরক্ষণে প্রশিক্ষণ পাবেন মাদরাসা ছাত্ররা

জরুরী নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

হজ্ব যাত্রীরা সৌদি পৌঁছেছেন

জবি) পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের অভিষেক

পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির ২০২৪_২০২৫ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১০

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জনগণের টাকায় ডাক্তার হয়ে জনগণকে সেবা দিন –  নুরুল হক নূর

১২

মন্ত্রীসভা আকারে বড় হচ্ছে

১৩

পশ্চিমবঙ্গে যে ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সাথে সম্পর্কের নেতিবাচক প্রভাব পড়বে না – শামা ওবায়েদ

১৪

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৬

ডিসি সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

অনলাইন ও মাল্টিমিডিয়া প্লাটফর্ম চালু করলো দৈনিক ভোরের ডাক

১৮

সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

১৯

আসন্ন ঈদে দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানো যাবে না: সড়ক পরিবহন মালিক সমিতি

২০